সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দোজাহানের বাদশা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ১০নং ধুরাইল ইউনিয়নের অন্তর্গত ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসাটি ১৯৬৬ সালে স্থাপিত হয়ে কোরআন, হাদিস ও আধুনিক শিক্ষার সাথে সমন্বয়ে গড়ে ওঠা এমপিওভুক্ত মাদ্রাসা হিসেবে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আধুনিক শিক্ষা সহ আদর্শবান আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সদা সর্বদা সচেষ্টবান।
অত্র মাদ্রাসাটি একটি সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত।
দক্ষ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী দ্বারা সুনামের সহিত পাঠ দান করা হয়।
পাবলিক পরীক্ষায় সংখ্যাগত ও গুণগতভাবে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে ২বার এবং অন্যান্যভাবে ২বার পুরস্কারপ্রাপ্ত হয়ে আসছে।
এ মাদ্রাসায় রয়েছে বাস্তব মুখী কিছু কার্যক্রম, যার বহিঃপ্রকাশ হচ্ছে নিজস্ব ওয়েবসাইট ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ঊর্ধ্বমুখী কার্যক্রমের সহায়তার প্রতিফলন ঘটিয়ে বিশ্বের বুকে পরিচিতি লাভ করবে অত্র মাদ্রাসাটি। এ আশাই ব্যক্ত করছি।
ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও গভর্নিং বডির সদস্যবৃন্দ কে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে অত্র মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনান্তে ইতি টানছি।
আমিন।
মোহাম্মদ আবদুল ওয়াহাব
সভাপতি
ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা
ও প্রধান শিক্ষক
হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়
হালুয়াঘাট, ময়মনসিংহ।