ঠিকানা
- নামঃ মোঃ মুজিবুর রহমান।
- পিতাঃ মৃত জাবেদ আলী সরকার।
- মাতাঃ মৃত আছিয়া খাতুন।
- গ্রামঃ আমতৈল।
- ডাকঘরঃ বাহিরশিমূল।
- উপজেলাঃ হালুয়াঘাট।
- জেলাঃ ময়মনসিংহ।
শিক্ষা
আমতৈল কেরাতিয়া মাদ্রাসা হতে কেরাত বিভাগে প্রথম স্থান প্রাপ্ত। ১৯৮০ সালে ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে ভর্তি। পরবর্তিতে ১৯৮৬ সালে দ্বিতীয় বিভাগে দাখিল পাবলিক পরীক্ষায় কৃতকার্য, ১৯৮৬ সালে ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে ভর্তি, ১৯৮৮ সালে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, পরবর্তীতে উক্ত মাদ্রাসা হতে ১৯৯০ সালে দ্বিতীয় বিভাগে ফাজিল কৃতকার্য এবং ১৯৯২ সালে উক্ত মাদ্রাসায় কামিল দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ, পরবর্তীতে ১৯৯৪ সালে ফুলপুর সরকারী ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন।
কর্মজীবন
১৯৯৫ সালে ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক পদে যোগদান করে ২০০২ সালে এমপিও ভুক্ত। ১৩/০৫/২০০৮ হতে ৩১/০৫/২০১৪ পর্যন্ত অত্র মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন এবং ২৪/০৭/২০১৪ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যাবধি কর্মরত।
অর্জন
২০১৮ ও ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে হালুয়াঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে পুরস্কারপ্রাপ্ত।