ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধিন ১০ নং ধুরাইল ইউনিয়নের ধুরাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি মরহুম জাফর আলী সরকার সাহেব হজব্রত পালনের পর থেকেই একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য উৎসাহিত হন । এরই ফলপ্রসুতে ০১/০১/১৯৬৬ইং সালে ফুলপুরের টিলাটিয়া মাদরাসার খ্যাতনামা মুফতি মরহুম মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের অনুপ্রেরণায় মরহুম আলহাজ্ব জাফর আলী সরকার সাহেব তার নিজ নামীয় ও দখলিয় প্রয়োজনীয় সম্পত্তি মাদরাসার নামে ওয়াকফ করে দেন । অতঃপর আওলাদে রাসুল মরহুম মাওলানা মোস্তফা আল মাদানী সাহেবের সদয় উপস্থিতিতে এক ...