ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধিন ১০ নং ধুরাইল ইউনিয়নের ধুরাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি মরহুম জাফর আলী সরকার সাহেব হজব্রত পালনের পর থেকেই একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য উৎসাহিত হন । এরই ফলপ্রসুতে ০১/০১/১৯৬৬ইং সালে ফুলপুরের টিলাটিয়া মাদরাসার খ্যাতনামা মুফতি মরহুম মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের অনুপ্রেরণায় মরহুম আলহাজ্ব জাফর আলী সরকার সাহেব তার নিজ নামীয় ও দখলিয় প্রয়োজনীয় সম্পত্তি মাদরাসার নামে ওয়াকফ করে দেন । অতঃপর আওলাদে রাসুল মরহুম মাওলানা মোস্তফা আল মাদানী সাহেবের সদয় উপস্থিতিতে এক বর্ণাঢ্য ধর্ম সভা অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তি স্থাপন করে মরহুম জাফর আলী সাহেবের নামানুসারে ধুরাইল জাফরুল উলুম দাখিল মাদরাসা নাম করণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেন । তার সাথে সহযোগিতায় ছিলেন মরহুম আলহাজ্ব আইজ উদ্দিন , মরহুম আলহাজ্ব আব্দুল হক, মরহুম আলহাজ্ব মৌঃ মোক্তার উদ্দিন খান, মরহুম মহসিন খান, মরহুম দেলোয়ার হোসেন খান, মরহুম রইছ উদ্দিন , মরহুম মোহাম্মদ আলী, মোঃ তালেব হোসেন এবং মোঃ সদরুজ্জামান সাহেব প্রমোখ গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরবর্তীতে মরহুম জসিম উদ্দিন , মরহুম নেওয়াজ আলী, মরহুম কছিম উদ্দিন , মরহুম ফজলুল হক, মরহুম আফাজ উদ্দিন , মোঃ নুরুল ইসলাম এবং মোঃ আফাজ উদ্দিন ব্যক্তিবর্গ মাদরাসার নামে আরও জমি ওয়াকফ করে মাদরাসাটির ভিত্তি আরও শক্তিশালী করেন। বর্তমানে মাদরাসার নামে ০১ একর ৫২.৫০ ( এক একর সাড়ে বায়ান্ন ) শতাংশ জমি দখলিয় ও খারিজ কৃত আছে । অত্র মাদরাসাটি দাখিল হিসেবে ০১/০১/১৯৭০ইং সনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড , ঢাকা কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করে। এবং ০১/০৯/১৯৮৪ইং সনে এম.পি.ও ভূক্ত হয় । এলাকাবাসির সার্বিক সহযোগিতায় মরহুম মাওলানা আঃ মান্নান সাহেবের প্রচেষ্টায় মরহুম মাওলানা আঃ করিম সাহেব অক্লান্ত পরিশ্রমের ফলে ১৯৯৫-১৯৯৬ শিক্ষা বর্ষ হতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আলিম স্তর একাডেমিক অনুমতি এবং ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষ হতে একাডেমিক স্বীকৃতি লাভ করে । ০১/০৫/২০০২ ইং সনে মাদরাসাটি আলিম স্তর এম.পি.ও ভূক্ত হয় । ০১/০১/২০০৩ ইং হতে দাখিল বিজ্ঞান শাখা এবং ০১/০১/২০০৬ইং দাখিল কম্পিউটার বিষয় খোলার একাডেমিক অনুমতি প্রাপ্ত হয় ।
নিরিবিলি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত মাদরাসাটি প্রতি বৎসর সমাপনী ও পাবলিক পরীক্ষায় গুণগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে । ১২ সদস্য বিশিষ্ট সুযোগ্য গভানিং বডি দ্বারা পরিচালিত হচ্ছে । ইহাই অত্র উপজেলায় একমাত্র এম.পি.ও ভূক্ত আলিম মাদরাসা ।