ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা

রাব্বি জিদনি ইলমা

ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা

Uncategorized

প্রতিষ্ঠানের ইতিহাস

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধিন ১০ নং ধুরাইল ইউনিয়নের ধুরাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি মরহুম জাফর আলী সরকার সাহেব হজব্রত পালনের পর  থেকেই একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য উৎসাহিত হন । এরই ফলপ্রসুতে ০১/০১/১৯৬৬ইং সালে ফুলপুরের টিলাটিয়া মাদরাসার খ্যাতনামা  মুফতি মরহুম মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের অনুপ্রেরণায়  মরহুম আলহাজ্ব জাফর আলী সরকার সাহেব তার নিজ নামীয়  ও দখলিয় প্রয়োজনীয় সম্পত্তি মাদরাসার নামে ওয়াকফ করে দেন । অতঃপর আওলাদে রাসুল মরহুম মাওলানা মোস্তফা আল মাদানী সাহেবের সদয় উপস্থিতিতে  এক বর্ণাঢ্য ধর্ম সভা অনুষ্ঠানের  মাধ্যমে ভিত্তি স্থাপন করে মরহুম জাফর আলী সাহেবের  নামানুসারে ধুরাইল জাফরুল উলুম দাখিল মাদরাসা নাম করণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেন । তার সাথে সহযোগিতায় ছিলেন মরহুম আলহাজ্ব আইজ উদ্দিন , মরহুম আলহাজ্ব আব্দুল হক, মরহুম আলহাজ্ব মৌঃ মোক্তার উদ্দিন খান, মরহুম মহসিন খান, মরহুম দেলোয়ার হোসেন খান, মরহুম রইছ উদ্দিন , মরহুম মোহাম্মদ আলী, মোঃ তালেব হোসেন এবং মোঃ সদরুজ্জামান সাহেব প্রমোখ গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরবর্তীতে মরহুম জসিম উদ্দিন , মরহুম নেওয়াজ আলী, মরহুম কছিম উদ্দিন , মরহুম ফজলুল হক, মরহুম আফাজ উদ্দিন , মোঃ নুরুল ইসলাম এবং মোঃ আফাজ উদ্দিন ব্যক্তিবর্গ মাদরাসার নামে আরও জমি ওয়াকফ করে মাদরাসাটির ভিত্তি আরও শক্তিশালী করেন। বর্তমানে মাদরাসার নামে ০১ একর ৫২.৫০ ( এক একর সাড়ে বায়ান্ন )  শতাংশ জমি দখলিয় ও খারিজ কৃত আছে । অত্র মাদরাসাটি দাখিল  হিসেবে ০১/০১/১৯৭০ইং সনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড , ঢাকা কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করে। এবং ০১/০৯/১৯৮৪ইং সনে এম.পি.ও ভূক্ত হয় । এলাকাবাসির সার্বিক সহযোগিতায় মরহুম মাওলানা আঃ মান্নান সাহেবের প্রচেষ্টায় মরহুম মাওলানা আঃ করিম সাহেব অক্লান্ত পরিশ্রমের ফলে ১৯৯৫-১৯৯৬ শিক্ষা বর্ষ হতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আলিম স্তর একাডেমিক অনুমতি এবং ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষ হতে একাডেমিক স্বীকৃতি লাভ করে । ০১/০৫/২০০২ ইং সনে  মাদরাসাটি আলিম স্তর এম.পি.ও ভূক্ত হয় । ০১/০১/২০০৩ ইং হতে দাখিল বিজ্ঞান শাখা  এবং ০১/০১/২০০৬ইং দাখিল কম্পিউটার বিষয় খোলার একাডেমিক অনুমতি প্রাপ্ত হয় ।

         নিরিবিলি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত মাদরাসাটি প্রতি বৎসর সমাপনী ও পাবলিক পরীক্ষায় গুণগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে । ১২ সদস্য বিশিষ্ট সুযোগ্য গভানিং বডি দ্বারা পরিচালিত হচ্ছে । ইহাই অত্র উপজেলায় একমাত্র এম.পি.ও ভূক্ত আলিম মাদরাসা ।

মোহাম্মদ

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দোজাহানের বাদশা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ১০নং ধুরাইল ইউনিয়নের অন্তর্গত ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসাটি ১৯৬৬ সালে স্থাপিত হয়ে কোরআন, হাদিস ও আধুনিক শিক্ষার সাথে সমন্বয়ে গড়ে ওঠা এমপিওভুক্ত মাদ্রাসা হিসেবে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আধুনিক শিক্ষা সহ আদর্শবান আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সদা সর্বদা সচেষ্টবান।
অত্র মাদ্রাসাটি একটি সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত।
দক্ষ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী দ্বারা সুনামের সহিত পাঠ দান করা হয়।
পাবলিক পরীক্ষায় সংখ্যাগত ও গুণগতভাবে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে ২বার এবং অন্যান্যভাবে ২বার পুরস্কারপ্রাপ্ত হয়ে আসছে।
এ মাদ্রাসায় রয়েছে বাস্তব মুখী কিছু কার্যক্রম, যার বহিঃপ্রকাশ হচ্ছে নিজস্ব ওয়েবসাইট ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ঊর্ধ্বমুখী কার্যক্রমের সহায়তার প্রতিফলন ঘটিয়ে বিশ্বের বুকে পরিচিতি লাভ করবে অত্র মাদ্রাসাটি। এ আশাই ব্যক্ত করছি।
ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও গভর্নিং বডির সদস্যবৃন্দ কে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে অত্র মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনান্তে ইতি টানছি।
আমিন।
মোহাম্মদ আবদুল ওয়াহাব 

সভাপতি 

ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা 

ও প্রধান শিক্ষক 

হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় 

হালুয়াঘাট, ময়মনসিংহ।

মোঃআহাম্মদ আলী

বাণী এখনো দেওয়া হয়নি, এটা ডেমো আকারে দেওয়া হলো ******তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ‘ওয়েব সাইট’। সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান/সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশাকরি অত্র প্রতিষ্ঠানের ‘ডাইনামিক ওয়েব সাইট’ টি সব স্তরের চাহিদা পূরণে কার্যকর হবে। কলেজের পূর্ণাঙ্গ ‘ওয়েব সাইট’ বাস্তবায়ন করতে  যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের সহ যারা ‘ওয়েব সাইটি ভিজিট করবেন তাঁদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

মোঃ মুজিবুর রহমান

সকল প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদেরকে দ্বীনি শিক্ষা সম্প্রসারণে আধুনিক প্রযুক্তিতে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ শিক্ষক উম্মাতের কান্ডারী নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে যারা জড়িত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। ইসলামী ও সাধারণ শিক্ষার সাথে সমন্বয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মহান আল্লাহর অশেষ নিয়ামতের বদৌলতে শিক্ষার আলো ছড়াতে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য নতুন চ্যালেঞ্জের মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা সর্বমুখী কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহবানে ও সহযোগিতায় সাড়া দিয়ে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে অত্র মাদ্রাসাটি। তারই অংশ হিসেবে ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসার এ ওয়েবসাইটটির আত্মপ্রকাশ করেছে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে উদ্যোগী হবে ব্যক্ত করে মহান আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি। আমিন। মোঃ মুজিবুর রহমান অধ্যক্ষ ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা

Scroll to Top